২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের আগুনে পুড়ে দুজনের মৃত্যু

জেলার বীরগঞ্জের পল্লীতে আগুনে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দু'জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 08:12 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

দিনাজপুর, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেলার বীরগঞ্জের পল্লীতে আগুনে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দু'জন। পলাশবাড়ী ইউনিয়নের মুশকুড়ি গ্রামের হুমোদ আলীর বাড়ীতে বৃহস্পতিবার রাতে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। সারা বাড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে হুমোদ আলীর স্ত্রী সুফিয়া বেগম (৪০) ও তার নাতনী লীজা (৪), রহিমা (১০) ও লুপা (৭) মারাত্মক দগ্ধ হয়। তাদের ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করার পর ভোরে সুফিয়া বেগম ও লীজার মারা যায়। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৩৫৫ ঘ.