ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্যাপক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারকৃত প্রধান বন সংরক্ষক ওসমান গণি এবং তার স্ত্রী মহসীন আরা গণিকে জিজ্ঞাসাবাদের জন্য যৌথ জিজ্ঞাসাবাদ সেলে (জেআইসি) নেওয়া হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর সদস্যরা তার উত্তরার বাসায় অভিযান চালিয়ে আরো ৩৮ লাখ টাকার সঞ্চয়পত্র উদ্ধার এবং দুটি পাসপোর্ট জব্দ করেছে।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার দুর্নীতি ও সম্পদের হিসাব সম্পর্কে আরো জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাত ১১ টায় তাকে এবং তার স্ত্রীকে জেআইসিতে পাঠানো হয়েছে। জেআইসিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করছেন।
তিনি আরো জানান, জেআইসিতে পাঠানোর পর বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর সদস্যরা ওসমান গণির উত্তরার বাসা 'বনবীথি কমপ্লেক্সে' আবারো অভিযান চালায়। এ সময় বাড়ির একটি আলমারি ভেঙ্গে মোট ৩৮ লাখ টাকার সঞ্চয়পত্র উদ্ধার এবং তার স্ত্রীর নামের দুটি পাসপোর্ট জব্দ করা হয়।
ওসমান গণিকে জিজ্ঞাসাবাদকারী একজন পুলিশ কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ওসমান গণিকে জিজ্ঞাসাবাদ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় নামে-বেনামে প্রায় আড়াইশ' বিঘা জমির হিসাব পাওয়া গেছে। তার আরো সম্পদের হিসাব বের করতে যৌথবাহিনী এবং দুর্নীতি দমন কমিশনের বেশ কয়েকটি দল রাজধানী ঢাকার বাইরে ১০ টি জেলায় অভিযান চালাচ্ছে বলেও ওই কর্মকর্তা জানান।
এর আগে মঙ্গলবার যৌথবাহিনী উত্তরায় ওসমান গণির বাসা বনবিথী কমপে
bdnews24