২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীকে দেখতে হাসপাতালে গেলেন খালেদা জিয়া

খালেদা জিয়া শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে দেখতে যান। তিনি জামায়াত নেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম) -- খালেদা জিয়া শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে দেখতে যান। তিনি জামায়াত নেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। গত ২৮ মে রাতে মতিউর রহমান নিজামীর পিত্ত থলির পাথর অপসারণ ও মূত্রথলিতে অস্ত্রোপচার করা হয়। তিনি বর্তমান অধ্যাপক মতিয়ার রহমান ও অধ্যাপক এম এ ওহাবের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম জানিয়েছেন, নিজামীর সাহেবের সফল অস্ত্রোপচার হয়েছে। আরো কয়েকদিন পর তিনি বাসায় যেতে পারবেন। খালেদা জিয়া সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে হাসপাতালে আসেন। তিনি নিজামীর শয্যার পাশে ৪০ মিনিট কুশল বিনিময়সহ তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এ সময়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নগর নায়েবে আমীর অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও বিএনপির সহ দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম /এসএম/জিএনএ/