২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউফলে এক ব্যক্তিকে জবাই করে হত্যা

বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের বাংলার হাট এলাকায় বৃহস্পতিবার রাতে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 05:22 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

পটুয়াখালী, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের বাংলার হাট এলাকায় বৃহস্পতিবার রাতে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের আবুল হোসেন আকনের ছেলে ইদ্রিস জুয়েল (২৫)। বাউফল থানার উপ পরিদর্শক সমীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিনি জুয়েলকে বাংলার হাটে আড্ডা দিতে দেখেছেন। শুক্রবার সকালে বাংলার হাট সংলগ্ন একটি পরিত্যক্ত ভিটার পাশে জুয়েলের জবাই করা লাশ পাওয়া যায়। বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহভাজন দুই ব্যক্তি রাসেল (২৫) এবং ইউনুছ মোল্লা (৪৫) কে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বাউফল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১১৩ ঘ.