ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর আগারগাঁওয়ে বৃহস্পতিবার রাতে র্যাবের 'ক্রসফায়ারে' পড়ে এক যুবক (২৫) নিহত হয়েছে।
নিহত অজ্ঞাত যুবক ছিনতাইকারী দলের সদস্য বলে র্যাব দাবি করেছে।
ঘটনাস্থল থেকে রাত ১২ টায় র্যাব--২ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) আইম্মেদ মূইদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাব-২ এর ছিনতাই প্রতিরোধকারী একটি বিশেষ দল রাত সাড়ে ১১ টার দিকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পেছনে বাণিজ্য মেলার মাঠে যায়। এ সময় ৭/৮ জন সন্ত্রাসী র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে একজন ঘটনাস্থলেই নিহত এবং অন্যরা পালিয়ে যায়।"
ঘটনাস্থল থেকে একটি রিভলবার এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তেজগাঁও থানার উপ--পরিদর্শক ইউনূস আলী (টু) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএনএ/০০৩৫ ঘ.
bdnews24