২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাহাতাব আলী মেথুকে (৪৬) বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। সেনাসূত্র জানায়, দুর্নীতিসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগে তাকে গ্রেপ্তার করো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 05:05 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ফরিদপুর, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাহাতাব আলী মেথুকে (৪৬) বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। সেনাসূত্র জানায়, দুর্নীতিসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগে তাকে গ্রেপ্তার করো হয়েছে। ২০০৫ সালের অক্টোবরে পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হাসিবুল হাসান লাবলু মন্ত্রণালয়ের নির্দেশে অপসারিত হলে প্যানেল চেয়ারম্যান হিসেবে মেথু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইয়ুম জানান, মেথু তাদের হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৪১ ঘ.