খুলনা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় তিন জনের ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আব্দুল আজিজ এ রায় দেন। একই আদালতে অপর একটি অস্ত্র মামলায় অন্য এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, দাকোপের অনুপ কুমার এবং বটিয়াঘাটা উপজেলার নজরুল ইসলাম, মিজানুর রহমান ও রফিকুল ইসলাম।
২০০০ সালের ১৫ নভেম্বর বটিয়াঘাটা উপজেলার শিয়ালীডাঙ্গা গ্রামে নজরুল ইসলাম বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ দুইটি বন্দুক ও ৭৭ রাউন্ড গুলি উদ্ধার এবং নজরুল, মিজানুর ও রফিকুলকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় বটিয়াঘাটা থানায় অস্ত্র আইনে মামলা হয়। বিচারক তাদের প্রত্যেককে ২০ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেন।
এদিকে ২০০৩ সালের ১৩ মে দাকোপে অনুপ কুমারের বাড়িতে অভিযান চালিয়ে একটি পাইপগানসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় তার ১০ বছর কারাদণ্ডাদেশ হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২২৯ ঘ.
bdnews24