ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সাবেক সাংসদ আলী আজগর লবীর বিরুদ্ধে ১৭ কোটি ২৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার মামলার অভিযোগ গঠনের শুনানি হবে ৩ জুন।
বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-- ৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই তারিখ ধার্য করেন।
আলী আজগর লবীর বিরুদ্ধে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে গত ২৩ মে মামলাটি দায়ের করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ--কর কমিশনার মো. নুরুল আমিন। বুধবার মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৩-এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে পাঠানো হয়।
সরকারি আইনজীবী পিপি মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের জন্য ৩ জুন সকালে বিশেষ জজ আদালতের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে মামলাটি তোলা হবে। এর ওপর শুনানি হবে ওইদিনই।
যৌথবাহিনীর সদস্যরা গত ৬ ফেব্র"য়ারি আলী আজগর লবীকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/আরএ/এসএনডি/১৯০০ ঘ.
bdnews24