ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জরুরি অবস্থা জারির পর দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ মিজানুর রহমানসহ ৪৮ জনকে বৃহস্পতিবার হাইকোর্টের অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে।
আটকাদেশের মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তের জন্য বিচারপতি আবদুল মতিন, বিচারপতি আলী আসগর খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের অ্যাডভাইজারি বোর্ডে দুপুর ১টার দিকে তাদের হাজির করা হয়।
বোর্ড শুনানি গ্রহণ করলেও আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।
এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ডিটেনশন বোর্ডে হাজির করার কথা থাকলেও তাকে আনা হয়নি।
বিশেষ মতা আইন অনুযায়ী কারো আটকাদেশের মেয়াদ বাড়ানোর েেত্র ১২০ দিনের মধ্যেই তার বিষয়ে হাইকোর্টের এ্যাডভাইজারি বোর্ডের অনুমোদন নিতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/১৮২৮ ঘ.
bdnews24