২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তিন কর্মকর্তা

সম্পত্তির হিসাব গোপনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের তিন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। ব্যাংকের স্থায়ী আমানত শাখার ওই তিন কর্মকর্তা হলেন এ এফ এম আমিনুল হক, গাউসুল আজম বেগ ও এ এফ এম সোয়েব। বৃহস্পতিবার সকালে বিশেষ জজ আদালত--৩ এ হাজির হয়ে বিচারক শাহেদ নূরউদ্দিনের সামনে সাক্ষ্য দেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 07:25 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সম্পত্তির হিসাব গোপনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের তিন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। ব্যাংকের স্থায়ী আমানত শাখার ওই তিন কর্মকর্তা হলেন এ এফ এম আমিনুল হক, গাউসুল আজম বেগ ও এ এফ এম সোয়েব। বৃহস্পতিবার সকালে বিশেষ জজ আদালত--৩ এ হাজির হয়ে বিচারক শাহেদ নূরউদ্দিনের সামনে সাক্ষ্য দেন তারা। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় এ নিয়ে বাদীসহ মোট পাঁচজন সাক্ষ্য দিলেন। এ মামলায় আরও ১৩ জনের সাক্ষ্য নেওয়া হবে। আদালত আগামী ৫ জুন সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/কেএম/১৩১৭ ঘ.