২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জেএমবি সন্দেহে চারজন আটক

চাঁদপুরের হাজীগঞ্জ ও কচুয়ায় বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে জেএমবি সদস্য সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 04:56 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

চাঁদপুর, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- চাঁদপুরের হাজীগঞ্জ ও কচুয়ায় বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে জেএমবি সদস্য সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে হাজীগঞ্জের আমিন রোড থেকে জাফর (২২) নামের এক ফেরিওয়ালাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে কচুয়া উপজেলার জগতপুরে অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (২৬), নুরুজ্জামান মিয়া (৩২) ও আওলাদ হোসেনক (২৪) আটক করা হয়। চাঁদপুরের পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে তাদের যোগাযোগ আছে কিনা তা খাতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২২৯ ঘ.