২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় রওশন আলীর ওপর হামলার অভিযোগে আরও এক জন গ্রেপ্তার

সাতক্ষীরায় ১৭ আগস্ট জেএমবির বোমাহামলা মামলার প্রধান সাক্ষী রওশন আলীকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত পৌর কমিশনার শহিদুল ইসলাম গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 04:54 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

সাতক্ষীরা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সাতক্ষীরায় ১৭ আগস্ট জেএমবির বোমাহামলা মামলার প্রধান সাক্ষী রওশন আলীকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত পৌর কমিশনার শহিদুল ইসলাম গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার শহরের থানা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান। হামলার অভিযোগে ঘটনায় দিন গত শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয় আব্দুল আজীজ নামে এক ব্যক্তিকে। পুলিশ জানায়, গত ২৫ মে রাতে বাঁকাল দৌলতপুরে হত্যার উদ্দেশ্যে জেএমবি মামলার সাক্ষী রওশন আলীকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকের পরামর্শে ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পৌর কমিশনার শহিদুল ইসলামকে প্রধান আসামী করে মোট সাত জনের নামে সদর থানায় একটি মামলা হয়। বিডিনিউ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৪৫ ঘ.