২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে যুবদল নেতা আটক

ফরিদপুর শহরের কমলাপুর এলাকা থেকে জেলা যুবদলের যুগ্ম--সাধারণ সম্পাদক আনোয়ারুল হক জিয়াদকে বুধবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 01:50 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ফরিদপুর, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)-- ফরিদপুর শহরের কমলাপুর এলাকা থেকে জেলা যুবদলের যুগ্ম--সাধারণ সম্পাদক আনোয়ারুল হক জিয়াদকে বুধবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। যৌথবাহিনীর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত জিয়াদের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস, সন্ত্রাসে মদদদান, চাঁদাবাজি, ত্রাণসামগ্রী আত্মসাৎ, মতার অপব্যবহার ও প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। কোতোয়ালী থানার উপ--পরিদর্শক (এসআই) আবু জেহাদ খান জানান, যুবদল নেতা জিয়াদকে জরুরি মতা বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে আটকাদেশের সুপারিশসহ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। আটককৃত জিয়াদ ফরিদপুর মোহামেডান স্পোর্টিং কাবের সাধারণ সম্পাদক, 'নিরাপদ সড়ক চাই' এর ফরিদপুর জেলার সভাপতি এবং ফরিদপুর ফুটবল কল্যাণ সমিতির সভাপতি। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসডি/১৯৩৭ ঘ.