কুমিল্লা, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- চাঁদাবাজি, লুটতরাজ ও জমিদখল চেষ্টার অভিযোগে সাবেক সাংসদ ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার ৩নং আমলি মামলাটি করেন নাঙ্গলকোট উপজেলার দণি হাসানপুর গ্রামের আবদুল মান্নান।
ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার মামলাটি নথিভুক্ত করে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলাটিতে গফুর ভূঁইয়াসহ আট জনকে আসামী করা হয়েছে। অন্য আসামীরা হচ্ছেন, পশ্চিম হাসানপুরের সোলেমান, হাবিবুর রহমান, মিজানুর রহমান, নিশ্চিতপুরের মো. মোবারক আলম ভূইয়া, নোয়াপাড়ার আবদুর রশিদ, অনীল কান্তি বড়
bdnews24