২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়নাল হাজারীর ক্লাস কমিটির ক্যাপ্টেন ওয়ান আরজু আটক

জয়নাল হাজারীর ক্লাস কমিটির ক্যাপ্টেন ওয়ান জেলা যুবলীগ আহ্বায়ক ও সদর উপজেলার ধর্মপুর ইউপি চেয়ারম্যান এম আজহারুল হক আরজুকে মঙ্গলবার আটক করেছে যৌথবাহিনী।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 03:24 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

বেলা ১২টার দিকে ধর্মপুর ইউনিয়নের আমতলী বাজারের একটি চা দোকান থেকে আটক করা হয়। পরে ফেনী কলেজ অডিটরিয়ামের সেনাক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ১ টার দিকে আরজুকে ফেনী থানায় সোপর্দ করা হয়।

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, আরজুর বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা আছে।