২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে এভিয়ান ফ্লু, ৬৫০ হাঁস মুরগি নিধন

সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সাড়ে ৬ শ' হাস মুরগি ও কবুতর নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:02 PM

নীলফামারী, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সাড়ে ৬ শ' হাস মুরগি ও কবুতর নিধন করা হয়েছে। রোববার রাতে জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. সেকেন্দার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাবিউল হাসান ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজ বিল্লাহর নেতৃত্বে এই নিধন অভিযান চালানো হয়। জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. সেকেন্দর আলী জানান, ১৭ মে কামারপুকুর ইউনিয়নের বকমপাড়া গ্রামে বৃহস্পতিবার বেশ কয়েকটি মুরগির অস্বাভাবিক মৃত্যু হলে মৃত মুরগির নমুনা গাইবান্ধা পশু রোগ নির্ণয় কেন্দ্রে পাঠানো হয়। তিনি জানান, পশু রোগ নির্ণয় কেন্দ্রের প্রতিবেদনে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর রোববার রাতে বকমপুর, বাতসীপাড়া, কাঙ্গালী পাড়া ও দক্ষিণ নিয়ামতপাড়া গ্রামের ১ বর্গকিলোমিটার এলাকার ৪ শ' মুরগি, দেড়শ হাঁস ও ১শ' কবুতর মেরে মাটিতে পুঁতে ফেলা হয়। একইসঙ্গে আড়াইশ ডিম নষ্ট করে ফেলা হয়। তিনি আরো জানান, জেলার প্রতিটি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং বাইরে থেকে সংক্রামিত এলাকায় হাঁস মুরগি বা ডিম আনা নিষিদ্ধ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএইচবি/২০২৭ ঘ.