২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে চরমপন্থী নেতা গ্রেপ্তার

মেহেরপুরে চরমপন্থী সংগঠন নিউ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা বিদ্যুৎকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

মেহেরপুর, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মেহেরপুরে চরমপন্থী সংগঠন নিউ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা বিদ্যুৎকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার মানুষের কাছে ত্রাস ছিলেন এবং পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) দল ভেঙ্গে নিউ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লালযুদ্ধ) গঠন করেন। পুলিশ জানায়, দুপুর ২ টার দিকে বিদ্যুৎ শহরের যাদবপুর ঘাট এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার জয়েন উদ্দিন ও টিএমআই জাহাঙ্গীর আরিফ চারপাশ ঘিরে ফেলে বিদ্যুৎকে আটক করে। তার বাড়ি মেহেরপুরের গোপালনগর গ্রামে। মেহেরপুর পুলিশ সুপার প্রলয় সিং জানান, আটক বিদ্যুৎ মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া এই তিন জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে এ জেলায় ১০ টি হত্যা মামলা আছে। সে দীর্ঘ সাত বছর পালিয়ে ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৭২০ ঘ.