২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীদের বিরক্ত করায় পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষক প্রত্যাহার

ছাত্রীদের বিরক্ত করার অভিযোগে সিংড়া গোল-ই-আফরোজ কলেজের তিন প্রভাষককে এইচএসসি পরীক্ষার দায়িত্বপালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 09:39 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

তারা হলেন আবদুুল মতিন, হায়দার আলী ও আবদুুল গালিব।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ উদ্দিন জানান, এইচএসসি পরীক্ষার্থী কয়েক ছাত্রী জেলা প্রশাসকের কাছে কলেজের প্রভাষক আবদুুল মতিন, হায়দার আলী ও আবদুুল গালিবের বিরুদ্ধে পরীক্ষা কেন্দ্রে তাদের বিরক্ত করার অভিযোগ করেন। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তার পর এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিঠি দেন কলেজ কর্তৃপক্ষকে। ওই চিঠি পাওয়ার পর ওই শিক্ষকদের পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান মমতাজ উদ্দিন। ফলে রোববার তারা পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেননি।

তবে অভিযুক্ত প্রভাষক আবদুল গালিব তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “ষড়যন্ত্র করে আমাদের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।”