বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় ১ চীনা শ্রমিক নিহত, আহত ১
দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে শনিবার রাতে দুর্ঘটনায় একজন চীনা শ্রমিক নিহত এবং একজন বাংলাদেশী শ্রমিক আহত হয়েছে।
নিহত চীনা শ্রমিকের নাম ঝাং বাপিয়ান (৪৪) এবং আহত বাংলাদেশী শ্রমিকের নাম মোস্তাফিজুর রহমান (৩৫)।
পেট্রোবাংলার নাম শনিবার রাত ১০টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনির ১১০৯ ফেজে বড় আকারের একটি কয়লা খণ্ড পড়ে গেলে ওই দুজন আহত হন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাਡઙার ঝাং বাপিয়ানকে মৃত ঘোষণা করেন। আহত বাংলাদেশী শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক।
হাসপাতালের ফরেসনিক বিভাগের চিকিৎসক হামদে সামে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, নিহত চীনা শ্রমিকের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তার ফুসফুস ফুটো হয়ে গেছে। আহত বাংলাদেশী শ্রমিক মাথায় ও শরীরের বিভিਭ স্থানে আঘাত পেয়েছেন।
ময়নাতদন্ত শেষে নিহত শ্রমিকের লাশ নিজ দেশে পাঠানোর উদ্দেশে ঢাকায় পাঠানো হয়। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটলেও বিষয়টি গোপন রাখা হয়।
