২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের জামিন আরও দুইদিন স্থগিত

চিকিৎসা সংক্রান্ত নথি তলব করেছে। আগামি বৃহস্পতিবারের সধ্যে পিজি আর সরকার দুজনকেই বলেছে। জামিনের স্থগিতাদেশ বৃহস্পতিবার বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 03:32 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

ফিদা এম কামাল তার কাগজপত্র না দেখেই জামিন দিয়েছে।

কামাল হোসেন বলেন, জামিন দেওয়া হযেছিল-তার ভিত্তিতেই জামিন দেয়া হয়েছে।

বিচারপতি মোৎ ফজলুল করিমের পাঁচ বিচারকের আপিল বিভাগ।

তলব করেছে আটকাদেশের বিরুদ্ধে মামলায় চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দেওয়া হাইকোর্টের জামিনের ওপর স্থগিতাদেশ আরও দুইদিন বাড়ানো হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান আমিন সরকারের হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।

সরকারপক্ষে এটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, হাইকোর্টের রায়ের সই মুহুরি নকল এখনও পাওয়া যায়নি। এজন্য দুইদিন সময় লাগবে। একইসঙ্গে এ দুইদিন হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।

আদালতে এসময় মহিউদ্দিনের পক্ষে ড. কামাল হোসেন আবেদন জানান।

মেয়রের স্ত্রী হাসিনা মহিউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি মো. আবদুল হাই এর হাইকোর্ট বেঞ্চ মেয়রের জামিনের আদেশ দেন।

ওই সময় হাসিনা মহিউদ্দিনের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, মেয়র মহিউদ্দিন গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তার মুক্তি পাওয়া দরকার। অন্য দুইটি মামলায় তিনি জামিন লাভ করলেও আটকাদেশ থাকায় তিনি কারাগার থেকে মুক্তি পাননি।

জরুরি অবস্থা জারির পর যৌথবাহিনী ৭ মার্চ মেয়র মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। ৯ মার্চ তাকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়।

৮ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালায় একটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া ১ এপ্রিল পাহাড় কাটার অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। এ মামলা দুটিতে জামিনের আবেদন জানানো হলে হাইকোর্ট গত ১৭ মে তাকে জামিন দেয়।

গত ১৬ মে গুরুতর অসুস্থ মেয়র মহিউদ্দিনকে বান্দরবান কারাগার থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এখানে ১০ সদস্যের চিকিৎসাবোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন।