২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদন বাড়াতে পারলেই বাংলাদেশে বিদুৎ রপ্তানি করবে ভুটান

ভুটান অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারলেই বাংলাদেশে রপ্তানি শুরু করবে বলে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত তাশো জিগমী তুশলতিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 06:45 AM

Updated : 26 Apr 2022, 02:23 PM

রোববার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন সুধা সদনে বিদায়ী সাক্ষাৎ শেষে তাশো জিগমী তুশলতিম সাংবাদিকদের বলেন, “ভুটান ৩৩ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। তবে এই মুহূর্তে আমরা দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি।”

উৎপাদিত বিদ্যুতের ২৫ শতাংশ ভারতে রপ্তানি করা হয় বলে জানান তাশো জিগমী তুশলতিম। তিনি বলেন, অতিরিক্ত উৎপাদন করতে পারলে বাংলাদেশেও রপ্তানি করা হবে।

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের সাফল্য কামনা করে তাশো জিগমী তুশলতিম বলেন, “বাংলাদেশের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল।”