বরিশালে হত্যা মামলার আসামী র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বরিশাল নগরীর জাগুয়ায় রোববার ভোররাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার হত্যা মামলার আসামী আবদুর রহমান আজিম ওরফে ফেন্সি আজিম (২৭) নিহত হয়েছেন।
র্যাব ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি সাটারগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে।
আজিমের বিরুদ্ধে একসঙ্গে চারজনকে হত্যা, ছয়টি ডাকাতি ও চারটি অস্ত্র মামলাসহ বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন থানায় ২৭টি মামলা আছে। তার বাড়ি নগরীর ধান গবেষণা রোডে।
পুলিশ জানায়, পেশাদার ডাকাত আজিম বাকেরগঞ্জে চালবোঝাই ট্রলারে ডাকাতি শেষে চার মাঝিমাল্লাকে একসঙ্গে হত্যা করেছিল। তার বিরুদ্ধে পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
র্যাব--৮ এর লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রশিদ নফহবংি২৪.পড়স কে জানান, গুড়খাঁরপুলের পাশে মজিদ মিয়ার ইটভাটায় অভিযানের সময় সন্ত্রাসীরা র্যব সদস্যদের লক্ষ করে গুলি ছুড়তে থাকে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ২০--২৫ মিনিট উভয়পক্ষে প্রায় অর্ধশতাধিক রাউন্ড গোলাগুলি চলে।
তিনি আরও জানান, সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে ফেন্সি আজিমের লাশ ও বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
সকালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুনিম হাসান সুরাতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
