বাগেরহাটে বাস চাপায় একজন নিহত
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় শনিবার সকালে বাসের চাকায় পিষ্ঠ হয়ে আবদুুর রহমান (৩৫) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন।
ট্রাফিক সার্জেন্ট কে.সি. বিশ্বাস জানান, খুলনাগামী একটি যাত্রীবাহী বাস সাইকেলআরোহী আবদুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাস বা বাসের চালককে আটক করা যায়নি।
নিহত কাঠমিস্ত্রি আবদুর রহমানের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়।
