মাধবকুণ্ড জলপ্রপাতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতের পানিতে ডুবে ঢাকার সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র আনিসুজ্জামান (২৩) মারা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ১২ জন ছাত্র শুক্রবার বিকেলে মাধবকুণ্ড জলপ্রপাতের পানিতে গোসল করতে নামে। সাঁতার কাটার সময় আনিস জলকূপের গভীরে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ১৮ ঘণ্টা চেষ্টার পর শনিবার সকাল ৯ টায় লাশ উদ্ধার করেন।
বড়লেখা পুলিশ আনিসের লাশ তার মামা মশিউল আলমের কাছে হস্তান্তর করেছে।
আনিসুজ্জামানের বাড়ি কুষ্টিয়ায়। তার বাবার নাম সাইদুর রহমান।
