২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পাঁচ ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলি

যশোরে কোতয়ালি থানাসহ পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শনিবার বদলি করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

কোতয়ালি থানার ওসি আবদুল কাদেরকে গোয়েন্দা পুলিশে (ডিবি), শার্শা থানার ওসি এম এ মতিনকে কোতয়ালি থানায়, ডিবির ওসি আজিজুল হককে শার্শা থানায়, বেনাপোল পোর্ট থানার ওসি শাহাদৎ হোসেনকে অভয়নগর থানায় এবং অভয়নগর থানার ওসি আবুল বাশারকে বেনাপোল পোর্ট থানায় বদলি করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার জহিরুল ইসলাম কে বলেন, “ পুলিশ সদর দপ্তরের নির্দেশে

খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মেসবাহুন নবী এই বদলির আদেশ দিয়েছেন। বদলিকৃতরা যশোরেই থাকবেন শুধু তাদের থানা বদল করা হয়েছে। শনি, রোববারের মধ্যে বদলিকৃত ওসিরা নতুন কর্মস্থলে যোগ দেবেন।”