দাগনভুঁইয়ায় বিপুল অস্ত্র উদ্ধার
দাগনভুঁইয়ার রামনগর ইউনিয়নের একটি জঙ্গল থেকে শনিবার দুপুরে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
উদ্ধার করা গুলি ও অস্ত্রের মধ্যে আছে দুইটি বন্দুক, একটি রিভলবার, চারটি বিদেশি চাপাতি, দুইটি এলজি, পাঁচটি বন্দুকের কার্তুজ, পাঁচ রাউন্ড রিভলবারের গুলি ও একটি ছুরি।
দাগনভুঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেপাল চন্দ্র রায়ের নেতৃত্বে দুপুর ১২টার দিকে পুলিশ ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন সেকান্দরপুর গৌরি পুকুর পাড়ের একটি জঙ্গল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
নেপাল চন্দ্র রায় জানান, অস্ত্রগুলো একটি ব্যাগের মধ্যে রাখা ছিল।
