২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে রিভলবারসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

স্বরূপকাঠীর মইশালী গ্রাম থেকে শুক্রবার একটি রিভলবারসহ নয়ন গাজী নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 08:39 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, শুক্রবার সকালে সমুদয়কাঠী ইউনিয়নের মইশালী গ্রাম থেকে রিভলবারসহ নয়নগাজীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে স্বরূপকাঠী, ঝালকাঠী ও বানারীপাড়া থানায় ডাকাতি, সন্ত্রাস ও  চাঁদাবাজীর অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।