চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নগরীর কোরবানীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম (৩২) নামে এক হোটেল শ্রমিক মারা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক জহির উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোলাপ সওদাগর নামে একটি রেস্টুরেন্টে কাজ করার সময় আবুল কালাম বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মীদের বরাত দিয়ে জহির জানান, রেস্টুরেন্টের একটি ফ্যান ঠিক করার সময় কালাম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার বাড়ি ফেনীতে।
