ফরিদপুরে আমন বীজ আটকের ঘটনায় মামলা
পাচারের সময় গত সোমবার ১ হাজার বস্তা আমনবীজ আটকের ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় বৃস্পতিবার একটি মামলা করা হয়েছে।
এ অভিযোগে ওমর ফারুক (৩৫) নামের এক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতয়ালী থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গত সোমবার মাদারীপুর জেলার টেকেরহাট থেকে বিএডিসির আমন ধানের বীজ ট্রাকে করে ঠাকুরগাঁয়ে পাচারের সময় ফরিদপুর সেনাক্যাম্পের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। ওই ট্রাকে ১ হাজার বস্তা আমনের বীজ ছিল।
শরীয়তপুরের বীজ ডিলার ওমর ফারুক বৃহস্পতিবার এ বিষয়ে খোঁজ নিতে থানায় এলে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় জরুরি বিধিমালা--২০০৭ এর আওতায় একটি মামলা করা হয়েছে।
