প্রধান উপদেষ্টা সুস্থ হয়ে উঠেছেন
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ সুস্থ হয়ে উঠেছেন। তবে চিকিৎসকের পরামর্শে বিশ্রাম নেওয়ার কারণে তিনি বৃহস্পতিবার অফিস করেননি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বৃহস্পতিবার রাতে টেলিফোনে নফহবংি২৪.পড়স কে বলেন, “ আগামীকাল থেকে প্রধান উপদেষ্টা তার নির্ধারিত সব কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারবেন বলে আমি আশা করছি।”
বুধবার ফখরুদ্দীন আহমেদ হজমজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। সেদিন তিনি অফিস করতে পারেননি তিনি।
