২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আইএসপি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি জব্দ

রাজধানীর পুরানা পল্টন এবং ওয়ারি এলাকায় টেলিকম অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার ইমটেক ও কমপিউটেক নামের দুটি প্রতিষ্ঠানের আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) সরঞ্জাম জব্দ করেছে র্যাব সদস্যরা। সেইসঙ্গে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 09:18 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

র্যাব গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী পরিচালক খন্দকার আল মঈন নফহবংি২৪.পড়স কে বলেন, আইএসপি ব্যবসা বা ব্যান্ডউইথ ভাড়া দিতে হলে সরকার তথা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনকে (বিটিআরসি) নির্দিষ্ট পরিমাণ বার্ষিক ফি দেওয়ার নিয়ম রয়েছে।

তিনি জানান, পুরানা পল্টন এলাকার ইমটেক নামের আইএসপি প্রতিষ্ঠানটি সরকারকে কোন ফি না দিয়েই দুই বছর ধরে ব্যবসা করে আসছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি ওয়ারি এলাকার কমপিউটেক নামের একটি প্রতিষ্ঠানকে মাসিক ৪০ হাজার টাকায় ২৫৬ কেভি ব্যান্ডউইথ ইজারা দিয়েছে। এর মাধ্যমে ওয়ারি এলাকায় প্রতিষ্ঠানটি এতোদিন ধরে আইএসপি ব্যবসা করে আসছে। কমপিউটেক নামের প্রতিষ্ঠানটির কোনপ্রকার আইএসপি লাইসেন্সই নেই।

খন্দকার আল মঈন  জানান, ইমটেক ও কমপিউটেক থেকে হার্ব, সার্ভারসহ সবধরনের আইএসপি যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুত্রাপুর ও পল্টন থানায় দুইটি পৃথক মামলা করা হয়েছে।

দেশে ভিওআইপি অভিযান শুরু হওয়ার পরে কোন ধরনের আইএসপি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটাই র্যাবের প্রথম অভিযান।