মেহেরপুরে ৪টি শক্তিশালী বোমা উদ্ধার
গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ধর্মচাকি গ্রাম থেকে বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা পুলিশ চারটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে।
পুলিশের ধারণা, কোন চরমপন্থি সংগঠন নাশকতামূলক ঘটনা ঘটানোর জন্য এই বোমাগুলো লুকিয়ে রেখেছিল।
মেহেরপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, ভোরের দিকে গ্রামের আফাস ফকিরের বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির রান্না ঘরের পাশ থেকে ওই বোমাগুলো উদ্ধার করা হয়।
বোমাগুলো গাংনী থানা পুলিশ পানি ভর্তি বালতির মধ্যে ডুবিয়ে রেখে নিষ্ক্রিয় করেছে।
