হাটহাজারীতে ১৬ ভরি স্বর্ণালঙ্কার লুট
হাটহাজারীর একটি বাসায় বুধবার বিকালে হানা দিয়ে ১৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে এক দল ডাকাত।
ক্ষতিগ্রস্তদের উদ্ধৃতি দিয়ে হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক শ্রিপা মজুমদার জানান, হাটহাজারী ডিগ্রি কলেজের পাশের নুর ছাফা ভবনের নিচতলায় ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল বিকাল ৪টার দিকে কলিংবেল টিপে ঢুকে পড়ে সাধন চন্দ্র ধরের বাসায়। অস্ত্রের মুখে তারা ওই পরিবারের সবাইকে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১০ হাজার টাকা লুট করে।
