২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাম ভবন ছাড়তে বলা হবে না সাবেক সাংসদদের

ন্যাম ভবনে বসবাসরত অষ্টম জাতীয় সংসদের সদস্যরা সেখানেই থাকতে পারবেন। সরকার নির্ধারিত এ সব ভবনে এখন সার্ভিস চার্জের সঙ্গে শুধু বিদ্যুৎ, পানি এবং গ্যাস বিল দিতে হবে তাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 07:53 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বুধবার নফহবংি২৪.পড়স কে বলেন, “সাবেক সাংসদদের আমি বাসভবন ছেড়ে চলে যেতে বলিনি। কারণ অ্যাপার্টমেন্টে বাস করার আইনগত অধিকার তাদের রয়েছে। তারা আগামী সংসদ গঠন না হওয়া পর্যন্ত ন্যাম ভবনে থাকতে পারবেন।”

কিছুদিন আগে সাবেক সংসদ সদস্যদের ন্যাম ভবন ছাড়ার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মৌখিকভাবে সংসদ সচিবালয়কে জানানো হয়। এর পর বিষয়টি স্পিকারের নজরে আনে সংসদ সচিবালয়।

স্পিকার বলেন, “যদি সাবেক সাংসদরা সেখানে না থাকেন তবে সব আসবাবপত্র, শীতাতাপ নিয়ন্ত্রক যন্ত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি বা নষ্ট হয়ে যাবে। তাছাড়া, খালি অ্যাপার্টমেন্টগুলো অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হতে পারে।”

মঙ্গলবার আবদুল আলিম, মোজাহার হোসেন, শামসুল আলম প্রামাণিকসহ একদল সাবেক সাংসদ স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন।

শামসুল আলম প্রামাণিক মঙ্গলবার তার শেরে বাংলা নগরের বাসভবনে নফহবংি২৪.পড়স কে বলেন,  নিয়মিত বিল পরিশোধের জন্য প্রস্তুত আছি।

শেরে বাংলা নগর, নাখালপাড়া ও বনানীতে ৩২৪টি ন্যাম অ্যাপার্টমেন্ট রয়েছে। সাংসদরা দায়িত্ব পালন কালে সুসজ্জিত এ সব অ্যাপার্টমেন্টে মাসিক ৬০০ টাকা সার্ভিস চার্জ দিয়ে থাকতে পারেন।