২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনের পরও সিলেট আ. লীগের এক প্রবাসী নেতার বিরুদ্ধে আটকাদেশ

জামিন হওয়ার পরও বুধবার এক মাসের আটকাদেশ দেওয়া হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে। এ ছাড়া জামিনের কাগজপত্র এখনও সিলেট কেন্দ্রীয় কারাগারে না পৌঁছায় অবশিষ্ট ৩৮ জন আওয়ামী নেতা--কর্মীও মুক্তি পাননি। সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ কারা রক্ষক আনোয়ার হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, বেলা দুইটার সময় পুলিশের নগর বিশেষ শাখা থেকে কারাগারে আটকাদেশের কাগজপত্র পাঠানো হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 06:11 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

গত ১৪ মে শফিকুর রহমানের ভাতিজার বাড়ি থেকে মধ্যাহ্নভোজের একটি অনুষ্ঠান থেকে জরুরি আইন ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার ৪০ জন নেতা--কর্মীকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শফিকুর রহমান চৌধুরীসহ ৩৯ জনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ওকালতনামা না আসায় আব্দুল খালেক নামে একজনের জামিন হয়নি।