২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাদিদ আল কায়দার ‘প্রধান পৃষ্ঠপোষক’ পাবনায় গ্রেপ্তার

জঙ্গি সংগঠন জাদিদ আল কায়দার প্রধান পৃষ্ঠপোষক অভিযোগে পাবনা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ডা. এম আর খানকে বুধবার ভোরে গ্রেপ্তার করেছে র‌্যাব। পাবনা শহরের দিলালপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হওয়া ডা. খান জাদিদ আল কায়দার প্রধান ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী মতিন মেহেদীর ভগ্নিপতি এবং সংগঠনের কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান খানের বাবা। র‌্যাব--১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক মেজর আমজাদ হোসেন মিঠু নফহবংি২৪.পড়স--কে জানান, গোয়েন্দা বাহিনী খবর পায় শহরের গোপালপুর এলাকায় ডা. এম আর খানের বাড়িতে জাদিদ আল কায়দার সদস্যরা গোপন বৈঠক করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পাবনা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 04:08 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

এ তথ্যের ভিত্তিতে পাবনা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার তানভীর আরাফাতের নেতৃত্বে র‌্যাবের একটি দল বুধবার ভোর ছয়টার দিকে অভিযান চালিয়ে ডা. এম আর খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় জঙ্গি সংগঠনের সদস্যরা পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।