২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিউটেনিসের সম্মানে বাবরের নৈশভোজ

যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসের সম্মানে মঙ্গলবার গুলশানের লেক শোর হোটেলে নৈশভোজের আয়োজন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 09:39 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

এতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত  ও কুটনীতিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, সাবেক মন্ত্রী এম কে আনোয়ার, সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, ইনাম আহমেদ চৌধুরী, সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুল, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, অ্যাডভোকেট ড. এম জহির এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা ও কয়েকটি পত্রিকার সম্পাদকরা নৈশভোজে অংশ নেন।