ঘুষ গ্রহণের অভিযোগে আনসার সদস্য গ্রেপ্তার
আসামীর সঙ্গে দেখা করানো ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্র“তি দিয়ে তিন হাজার টাকা ঘুষ গ্রহণের সময় শহীদুল ইসলাম (২৫) নামে এক আনসার সদস্যকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই রাতেই জয়দেবপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, জয়দেবপুর থানা হাজতে গরু চুরির মামলায় আটক শাহীন সরকারের সঙ্গে দেখা করতে দেওয়া এবং অভিযোগ পত্র থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে তার স্ত্রীর কাছ থেকে জয়দেবপুর থানা গেইটে পাহারায় নিয়োজিত ওই আনসার সদস্য তিন হাজার টাকা আদায় করেন। এ খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন শহীদুলের কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে জয়দেবপুর থানার উপ--পরিদর্শক এ কে এম মামুনুর রশীদ বলেন, আসামীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
