২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ট্রাকের চাপায় ১ জনের মৃত্যু

মধুখালী উপজেলা সদর এলাকায় ট্রাকের চাপায় মিঠু (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। সে ট্রাক ওয়ার্কশপের শ্রমিক ছিল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিকল ট্রাক ঠিক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 08:52 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন জানান, মধুখালী রেল গেটের কাছে হরিপদের ওয়ার্কশপে বিকল একটি ট্রাকের বাম দিকের দুটি চাকা খুলে পরীক্ষার সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই মিঠু মারা যায়।

তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।