২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ নেতাদের বাদ দিয়ে সংস্কার সম্ভব নয়: খুলনার মেয়র

শীর্ষ নেতাদের বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোতে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা শেখ তৈয়েবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 03:08 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে এক বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সংস্কারের পক্ষে মত প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক দলে অবশ্যই সংস্কার হওয়া উচিত। পৃথিবীর বিভিন্ন দেশেই পরিবারতন্ত্র রয়েছে। তবে পরিবারতন্ত্রের মাধ্যমে কোন অযোগ্য লোককে বসানো হলে তা গ্রহণযোগ্য হবে না।