নরসিংদীতে একই পরিবারের ৬ জন খুন
জেলা শহরের ভেলানগরে একই পরিবারের ছয়জনকে খুন করা হয়েছে। মঙ্গলবার সকালে ভেলানগরের একটি বাড়ি থেকে নারী--শিশুসহ ছয়জনের গলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। কয়েকদিন আগে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। (আরও তথ্যসহ)
পুলিশ জানায়, কুয়েত প্রবাসী জনৈক মুসা মিয়ার বাড়ি যুবরাজ ভিলা থেকে সকাল সাড়ে ১১টায় এই লাশগুলো উদ্ধার করা হয়। ছয়জনকে শ্বাসরুদ্ধ করে ও গলাকেটে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন, রহিছউদ্দিন সরকার (৫৫), তার স্ত্রী সালমা বেগম (৪৮), মেয়ে ইউনা (২৮), স্বর্ণা (১৮), ছেলে রাজীব (২৪) ও দত্তক মেয়ে উর্মি (৮)।
নরসিংদী পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান নফহবংি২৪.পড়স কে জানান, দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী ওই বাড়ির একটি জানালা ভেঙে খাটের ওপর চারটি লাশ দেখতে পান। পুলিশ এসে তালাবদ্ধ কক্ষ দুটি খুলে লাশগুলো উদ্ধার করে। এসময় এ চারটি ছাড়াও অন্য ঘরে দুটি লাশ মাটিতে শোয়ানো অবস্থায় পাওয়া যায়।
পুলিশ সুপার জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
