ঢাকা--মাওয়া সড়কে বাস--ম্যাক্সি সংঘর্ষে ৪ জন নিহত
ঢাকা--মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জ তেগুড়িয়া নতুন রাস্তায় সোমবার যাত্রীবাহী বাসের সঙ্গে একটি হিউম্যান--হলারের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেরানীগঞ্জ থানার উপ--পরিদর্শক মো. মনিরুজ্জামান নফহবংি২৪.পড়স কে জানান, মাওয়া থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে বিকেল সাড়ে পাঁচটার দিকে তেগুড়িয়া নতুন রাস্তার মোড়ে আব্দুল্লাহপুরগামী একটি ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ম্যাক্সির দুই যাত্রী এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রীনা (১৫) নামে এক কিশোরীর পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় জানা যায়নি। এরা হচ্ছেন আনুমানিক ৫০ ও ৩৫ বছর বয়সী দুই পুরুষ ও এক কিশোর (১৭)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন অজ্ঞাত এক পুরুষ (৫৫), নিতু (১৬) ও তার ভাই অভি (৭) এবং আসাদ (২৫)। অন্যদের মিটফোর্ড হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
