২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ সাংবাদিক ও কর্মীকে বাসসে পুনর্বহালের নির্দেশ

বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে (বাসস) চাকুরিচ্যুত ১৮ সাংবাদিক ও কর্মকর্তা--কর্মচারীকে দুই মাসের মধ্যে চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 07:29 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

তাদের চাকুরিচ্যুতি অবৈধ ঘোষণা করে সোমবার বিচারপতি এবিএম খায়রুল হক এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমের বেঞ্চ বাসস কর্তৃপক্ষের প্রতি এ আদেশ দেয়।

প্রসঙ্গত, ২০০১ সালে বিএনপি--জামায়াত জোট সরকার ক্ষমতার আসার পর বাসসের ৩৪ জন সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে চাকুরিচ্যুত করা হয়। তারা হাইকোর্টে আবেদন  করেন। তাদের মধ্যে ১৮ জনের আবেদনের  চূড়ান্ত শুনানির পর হাইকোর্ট এ চাকুরিচ্যুতিকে বেআইনি ও এখতিয়ার বহির্ভূত বলে রায় দিয়েছে।

রায়ে আরও বলা হয়েছে, চাকুরিবিধির অপব্যবহার করে কোনো সুনির্দিষ্টি অভিযোগ ছাড়াই তাদের অপসারণ করা হয়েছে।

এই ১৮ সাংবাদিক ও সংবাদ কর্মী হলেন, আবু নাসের, অজিত কুমার সরকার, শমির কান্তি বড়–য়া, শাহনাজ বেগম, এম এ হালিম, কানাই চক্রবর্তী, জহিরুল হক, মোহাম্মদ আবু হাসান, এ কে এম নাসির উদ্দিন, শামিমা ইয়াসমিন, স্বপন বোস, মধুসুদন মণ্ডল, আজম সারওয়ার, মেহফুজা জেসমিন, নুর-- ই --জান্নাত সীমা, আশিকুন নবী চৌধুরী, বীথি জামান চৌধুরী ও মজিবুর রহমান।

আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সুব্রত চৌধুরী ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

সরকার পক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল জাফর ইমাম।

রায়ের পর জাফর ইমাম বলেন, সরকার এ রায়ের বিরুদ্ধে আপিল করবে।