ঢাকায় আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় হবে না
ঢাকা মহানগরীর মধ্যে আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেবে না সরকার। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানান ।
অধ্যাপক ইসলাম অবশ্য বলেন, ঢাকা শহরে অনুমতি না দেওয়া হলেও ঢাকার বাইরে সিলেট, উত্তরবঙ্গ ও খুলনায় নতুন তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দিতে যাচ্ছে সরকার।
ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নজরুল ইসলাম বলেন, শিক্ষাকে ঢাকামুখী না করে সারাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য অর্থাৎ শিক্ষাকে বিকেন্দ্রীকরণের জন্যই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জানান, সরকার এর মধ্যে যে ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষণা করেছে সেগুলো আইনের আওতায় আসার সুযোগ দেওয়া হবে বলে তিনি জানান।
বর্তমানে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকায় ৪৩টি আর ঢাকার বাইরে রয়েছে আটটি।
