বোমা পেতে রাখা হুমকি পেয়ে বিএসএমএমইউ--তে আতঙ্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বোমা পেতে রাখা হয়েছে বলে এক ব্যক্তি হুমকি দিলে রোববার রাতে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘণ্টাখানেক ধরে ব্যাপক তল্লাশি চালিয়ে কিছুই খুঁজে পায়নি।
সন্ধ্যা সাড়ে ছয়টায় এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট ড. মো. জামালউদ্দিন খলিফাকে ফোন করে হাসপাতালের প্রিজন সেলসহ চারটি ব্লক বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরিচয় গোপন রেখে সে জানায়, হাসপাতালের এ, বি, সি ও ডি ব্লকসহ প্রিজন সেলে বোমা পেতে রাখা হয়েছে। সাতটা ১০ মিনিটে সেগুলো বিস্ফোরিত হবে।
জামালউদ্দিন খলিফা শাহবাগ থানায় বিষয়টি জানালে পুলিশ হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে তল্লাশি শুরু করে। এ সময় হাসপাতালে অবস্থানরত চিকিৎসক, শিক্ষার্থী, রোগী, কর্মকর্তা--কর্মচারী ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান, হুমকির পর বিএসএমএমইউ --সহ শাহবাগ থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএসএমইউ--তে বর্তমানে দুই প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে জামালউদ্দিন খলিফা বাদি হয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
