২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার চার দিনের মধ্যে শস্তি দাবি

ডেইলি নিউজ টু--ডে পত্রিকার সিনিয়র রিপোর্টার ইসারফ হোসেন ইসাকে আটক ও হয়রানির সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাকে আগামী ২৪ মে এর মধ্যে শাস্তি না দিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 10:47 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

রোববার দুপুরে ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্তে বলা হয় ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিচার না পাওয়া দুঃখজনক। ওই অসাধু কর্মকর্তাকে বাঁচানোর চেষ্টা গোটা পুলিশ বাহিনীকেই বিতর্কিত করেছে।

গত ১৩ মে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম কশিমনার জসিমউদ্দিনের নির্দেশে সাংবাদিক ইসাকে পুলিশ পাঁচ ঘণ্টা যাত্রাবাড়ি থানায় আটকে রাখে বলে অভিযোগ রয়েছে।