ভোটার তালিকার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দাতাদের বৈঠক
ভোটার তালিকা তৈরির অগ্রগতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন ২৩টি দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরা।
রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের মিলনায়তনে সকাল ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, জাপান, ফ্রান্স, নেদারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এবং ইউএনডিপি, এশীয় উন্নয়ন ব্যাংকসহ ২৩টি দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেন।
নির্বাচন কমিশনের সচিব মুহম্মদ হুমায়ুন কবির ও ইআরডি সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া বৈঠকে উপস্থিত ছিলেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ বৈঠকে ক্যাম্প করে ভোটার তালিকা তৈরির কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। মঙ্গলবার এ বিষয়ে দাতাদের সঙ্গে আবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন।
কমিশনের সচিব মুহম্মদ হুমায়ুন কবির নফহবংি২৪.পড়স কে বলেন, ভোটার তালিকা তৈরির কাজের অগ্রগতি নিয়ে দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। কমিশনের পক্ষ থেকে তাদের এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
