২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ডাকাত সন্দেহে আটজন গ্রেপ্তার

মুরাদনগর থানা পুলিশ ইলিয়টগঞ্জ থেকে ডাকাত সন্দেহে শনিবার গভীর রাতে আটজনকে গ্রেপ্তার করেছে। তাদের বহনকারী মাইক্রোবাসটিও আটক করা হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 01:22 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আটককৃতরা হলেন শামীম (২৫), জীবন (২২), আলী হোসেন (২০), আবুল বাশার (২০), চান মিয়া (১৮), জামাল (১৮) ও মাইক্রোবাস চালক রবিউল্লাহ (২৮)। অভিযানের সময় জাকির (২৫) নামের একজন পালিয়ে যায় ।

মুরাদনগর থানার উপ--পরিদর্শক লুৎফর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ শনিবার রাতে মুরাদনগরের ইলিয়টগঞ্জ এলাকা থেকে এদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাঁটি মোবাইল ফোন ও ছয়টি হেকসো ব্লেড উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উপ--পরিদর্শক লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।