চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কমডোর এম ফারক
নৌ--বাহিনীর কর্মকর্তা কমডোর এম ফারুককে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম--সচিব আনোয়ারুল করিমকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এছাড়া রদবদল হয়েছে একজন অতিরিক্ত সচিব ও আটজন যুগ্ম--সচিব মর্যাদার পদে।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে রোববার ওই নিয়োগ ও রদবদলের আদেশ জারি করে।
কমোডর এম ফারুককে প্রেষণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগের আগে তিনি পরিচালক, বেসামরিক ও সামরিক সংযোগ পদে কর্মরত ছিলেন।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক হিসেবে পদায়ন করা হয়েছে।
স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক মঈনউদ্দিন খন্দকারকে সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং পর্যটন করপোরেশনের পরিচালক মনোয়ারা বেগমকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম--সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ওএসডি যুগ্ম--সচিব এ কে এম ফজলুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যুগ্ম--সচিব, খলিলুর রহমানকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (ডিজি), মনোয়ার হোসেন সরকার ও মমতাজ আল শাকুর আহমেদকে সাভার পিএটিসি এর এমডিএস এবং রীতি ইব্রাহিমকে পর্যটন করপোরেশনের পরিচালক করা হয়েছে।
এদিকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) উপ--সচিব তোফাজ্জেল হোসেন মিয়াকে সরকারি যানবাহন মেরামত কারখানার ব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে।
