২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

শৈলকুপা উপজেলার আগুনিয়া পাড়ায় নিজ বাড়িতে বিদ্যৃৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন শেখপাড়া ডিএম কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক সুশান্ত কুমার মিত্র (৪৫)।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 02:22 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

পরিবার জানায়, রোববার সকালে ঘরের একটি বিদ্যুতের সুইচ থেকে তিনি তড়িতাহত হন। সঙ্গে সঙ্গে শৈলকুপা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুশান্ত কুমারকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক জাকির হোসেন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।